একটি NID দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা যায়?




নতুন সিম কিনতে গিয়ে ইদানিং অনেকেই ঝামেলায় পরছেন। অনেকেই জানতে চাচ্ছেন, ন্যাশনাল আইডিকার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা যায়? আজকে আমরা তা নিয়েই কথা বলবো।
একটি ন্যাশনাল আইডিকার্ড বা NID দিয়ে সর্বোচ্চ ৫টি প্রিপেইড সিম সহ ২০টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন।
কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, তা কিভাবে জানবেন?
একজন ব্যক্তি ২০টি সিম নিবন্ধন করতে পারবে বিধায় মাঝে মাঝে মনে থাকে না কোন কোন সিমের নিবন্ধন তার নামে করা। একটি ন্যাশনাল আইডি (NID) কার্ডের বিপরীতে কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে, তা চেক করার বা জানার জন্য ভিন্ন ভিন্ন মোবাইল সিমকার্ড কোম্পানীর রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড থেকে নিম্নোক্ত প্রক্রিয়া অবলম্বন করুন।
  • গ্রামীণফোনঃ  info লিখে sms করুন 4949 নম্বর এ
  • বাংলালিংকঃ  *1600*2# ডায়াল করুন
  • # রবিঃ  *1600*3# ডায়াল করুন
  • এয়ারটেলঃ  *121*4444# ডায়াল করুন

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.