জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৩.৬৫%
এর মধ্যে জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। আর জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩১ শিক্ষার্থী।
এর আগে সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।
গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ১৮ নভেম্বর। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৪ লাখ ৬৯ হাজার।

No comments