Subject Review : আইন
♦যা পড়ানো হয়:
দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন আইন।
.♦ উচ্চ শিক্ষা:
প্রথমত কোন সরকারি কিংবা স্বীকৃত
যে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (আনার্স) ডিগ্রি অর্জন করতে হবে। এ ছাড়াও ডিগ্রি পাশ করার পর যে কোন স্বীকৃত আইন কলেজ হতে সাধারণ এলএলবি ডিগ্রি অর্জন করলেও চলবে।
দ্বিতীয়ত
আইন বিষয়ে উক্ত ডিগ্রি অর্জন
করার পর Advocate হিসেবে Enrolment (অন্তর্ভূক্তি) এর জন্য
Bangladesh Bar Council কর্তৃক
করার পর Advocate হিসেবে Enrolment (অন্তর্ভূক্তি) এর জন্য
Bangladesh Bar Council কর্তৃক
আয়োজিত পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য আবেদন করতে হবে। এ ক্ষেত্রে কমপক্ষে দশ বছরের আইন পেশায় অভিজ্ঞতাসম্পন্ন কোন আইনজীবীর অধীনে চেম্বারে অনূন্য ৬ মাস Pupil (শিক্ষানবীশ) হিসেবে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অত:পর বার কাউন্সিল কর্তৃক আয়োজিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ
হবার পর মৌখিক পরীক্ষায় অবতীর্ণ
হতে হবে। এতে কৃতকার্য হলে বারকাউন্সিল কর্তৃক আইনজীবী
(Advocate) হিসেবে
তালিকাভূক্ত করা হয় এবং আইনজীবী
সনদ পত্র প্রদান করা হয়। উল্লেখ্য যে, হাইকোর্ট ডিভিশনে আইনজীবী হিসেবে প্রাকটিস করতে হলে কোন আইনজীবীকে নিম্ন আদালতে তথা জজ কোর্টে কমপক্ষে
দু’বছর প্রাকটিস করতে হবে। তবে যারা UK (যুক্তরাজ্য) থেকে Bar-at-
Law সম্পন্ন করেছে অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে LLM
(এলএলএম) পরীক্ষায় কমপক্ষে ৫০%
নম্বর অর্জন করে কৃতকার্য হয়েছে
তাদের জন্য সুপ্রীম কোর্টের যে কোনো সিনিয়র আইনজীবী (Senior Advocate)-র সাথে কমপক্ষে এক বছর কাজ করলে
High Court Division-এ প্রাকটিস করার জন্য Bar Council কর্তৃক নির্দিষ্ট পরীক্ষায়
অংশগ্রহণ করতে হয়। এতে কৃতকার্য
হলেই একজন আইনজীবী সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারবেন।
.
আইন বিষয়ের চাহিদা বহুবিদ-
প্রথমত, আইনজীবী হিসেবে কোর্টে
মামলা পরিচালনা করা। দ্বিতীয়ত,
সরকারি (বিসিএস জুডিশিয়াল) এবং
দেশি, বিদেশি ও বহুজাতিক বিভিন্ন
কোম্পানীতে আইন কর্মকর্তা বা
উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করে
কাজ করা যায়।
উল্লেখ্য সরকার পক্ষের মামলা পরিচালনা করার জন্য সরকার দেশের বিভিন্ন আদালতে আইনজীবীদের মধ্য থেকেই আইন কর্মকর্তা নিয়ে থাকেন। এসব ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আইনের ব্যাপক চাহিদা রয়েছে।
.
আইনজীবী হিসেবে কোর্টে মামলা
পরিচালনা করা। বিভিন্ন দেশি, বিদেশি ও বহু জাতিক কোম্পানীতে আইন কর্মকর্তা বা উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করে কাজ করা।
.
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চবি, রাবি, ঢাবির আইন বিভাগ সেরা।
.


Informative article
ReplyDelete