ঢাবির শিক্ষকদের নন এমপিও শিক্ষকদের অনশনে সংহতি প্রকাশ
খাইরুল বাশার।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের শিক্ষকসহ অর্থনীতিবিদ আনু মোহাম্মাদ সবাই মিলে শিক্ষকদের অনশনে সংহতি প্রকাশ করে। এ সময় তারা বলেন, টাকা তো সরকারের না জনগণের, তো সরকারের বেতন দিতে ক্ষতি কোথায়। তারা অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিতে আহ্বান করেন সরকারের কাছে।

ছবিঃ আবু সুফিয়ান জুয়েল
এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারি অধ্যাপক তানজিম উদ্দিনসহ আরও শিক্ষক যোগ দেন।
এ দিকে গত ডিসেম্বরের ২৬ তারিখ থেকে এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনে নেমেছে নন এমপিও শিক্ষকরা। টানা ৫ দিন অবস্থান কর্মসূচি পালনের পর ৩১ ডিসেম্বর থেকে আমরণ অনশনের যায় আন্দোলনরত শিক্ষকরা।
নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভুষন রায় বলেন, শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন আমরা তা মেনে নিতে পারছি না। আমরা শিক্ষামন্ত্রীর কথায় বিশ্বাস করতে পারছি না। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। তিনি যেন আমাদের এই মানবেতর জীবন থেকে দ্রুত মুক্তি দেন।

No comments