নিজেকে ‘শিশু’ দাবি করছে প্রশ্নফাঁসে জড়িত অপরাধী
আদালত প্রতিনিধি : আদালতে নিজেদেরকে ‘শিশু’ দাবি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁসে জড়িত কয়েকজন অপরাধী ।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সিআইডির পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২৫ আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাঁরা অনেকের নাম বলেছেন। তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হবে।
গ্রেপ্তারকৃত অপরাধীদের মধ্যে ৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের কয়েকজন নিজেদের বয়স ১৮ এর নীচে দাবি করেছে । সেই অনুযায়ী ‘নিজেদেরকে শিশু’ হিসেবে বিবেচনার জন্য আদালতের কাছে নিবেদন জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর, রাতে ঢাবির শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রানা ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সিআইডি বাদী হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ও ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে মামলা করে। মামলার এজাহারে, ঢাবি ছাত্র তানজিল, বিকেএসপির সহকারী পরিচালক (বরখাস্ত) অলিপ বিশ্বাস, অলিপের ভাই উৎপল ও জেনিথকে আসামি করা হয় ।


No comments