মন্ত্রিসভায় রদবদলের চমক




মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজনের পর দপ্তরেও ব্যাপক রদবদল হয়েছে। এর মধ্যে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রী করা হয়েছে। আর বিমানমন্ত্রী করা হয়েছে এ কে এম শাহজাহান কামালকে।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে পরিবেশ ও বনমন্ত্রী করা হয়েছে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা আনোয়ার হোসেন মঞ্জুকে করা হয়েছে পানিসম্পদমন্ত্রী।
নতুন মন্ত্রী হওয়া মোস্তফা জব্বারকে ডাক, টেলি যোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। আর প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছে।
পূর্ণমন্ত্রীর কাজ করে যাওয়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এখন থেকে শুধু প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.