ডুয়েট ছাত্ররা চালু করলেন বিডিরেন্ট ডটনেট



ডুয়েট ছাত্ররা চালু করলেন বিডিরেন্ট ডটনেট




ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে ২৯টি ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে যাত্রা শুরু করল অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান বিডিরেন্ট ডটনেট। শনিবার সন্ধ্যায় মহানগরীর বিআইডিসি সড়কের জয়দেবপুর কনভেনশন সেন্টারে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নাছিম আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএফ ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিবলী সাদিক।
উদ্যোক্তারা হলেন ডুয়েটের সিইসি তৃতীয় বর্ষের ছাত্র হাসিবুল হাসান, একরামুল হক, সোহাগ মিয়া ও শাহিন মিয়া। সহযোগীরা হলেন মাহফুজুর রহমান ও আহসান হাবিব খান শাওন।
তারা জানান, ভাড়া প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনামূল্যে তাদের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন বিডিরেন্টের মাধ্যমে দিতে পারবেন। এতে করে বিজ্ঞাপনদাতারা ঘরে বসেই তাদের প্রোডাক্ট অনলাইনে ভাড়া দিতে ও নিতে পারবেন।
হোম, অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, অফিস, শপ, হোটেল, মোটেল, বিল্ডিং, বোট, বিভিন্ন ধরনের যানবাহন, অ্যাডস্পেস ও মিউজিক্যাল যন্ত্রপাতিসহ ২৯টি ক্যাটাগরির সুবিধা নেওয়া যাবে।
বাংলাদেশের যে কোন জায়গায় ব্যবহারকারীরা উক্ত সেবাগুলো ভাড়া দিতে ও ভাড়া নিতে পারবেন। তাদের যাতে ভাড়া দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে কোন রকম ঝামেলায় না পড়তে হয়, সেজন্য ওয়েবসাইটটিতে (https://bdrent.net) ফোন ভেরিফিকেশন অপশন রয়েছে। বিভিন্ন হয়রানি বা প্রতারণার হাত থেকে রক্ষা পেতে ভাড়া প্রদানকারী ও গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ফোন নম্বর ভেরিফাই করে নিতে পারবেন। এ ছাড়া ভাড়া প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফোন নম্বর ভেরিফাই করা আছে কি না, তাও দেখতে পারবেন।

উদ্বোধন 

ফোন নম্বর ভেরিফাই করার জন্য ব্যবহারকারীকে তাঁর প্রোফাইলে ফোন নম্বরের স্থানে দেশের কোডসহ (+৮৮০) নম্বরটি দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলে ভেরিফাই বাটন আসবে। পরে ভেরিফাই বাটনে ক্লিক করলে মেসেজের মাধ্যমে একটি গোপন নম্বর মোবাইলে আসবে। উক্ত নম্বরটি নির্দিষ্ট বক্সে দিলেই ফোন নম্বর ভেরিফাই হয়ে যাবে।
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিডিরেন্ট থেকে কোন একটি প্রোডাক্ট ব্যবহার করার পর ওই প্রোডাক্টের গুণগতমান ভাল ছিল কি না, তা রেটিং ও কমেন্টে জানাতে পারবেন।
ব্যবহারকারীরা যে কোন সমস্যায় সাপোর্ট সেন্টারে কল করে পরামর্শ বা সাহায্য নিতে পারবেন। আগামী এক মাসের মধ্যে মোবাইল অ্যাপস চালু করা হবে বলেও জানান বিডিরেন্টের সিইও হাসিবুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেক কেটে বিডিরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি উদ্যোক্তাদের সফলতা কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.