বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্যামসাং'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্যক্রম



বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্যামসাং'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্যক্রম


বিশ্বের শীর্ষ স্থানীয় কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিক্স, বাংলাদেশী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘স্যামসাং এজ বাংলাদেশ’ নামে একটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্যক্রম নিয়ে এসেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে এবং স্যামসাং বাংলাদেশ-এর মোবাইল ও কনজ্যুমার ইলেক্ট্রনিক্স বিভাগে এ কাজ করার সুযোগ পাবে।
মোবাইল ও কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিতে আগ্রহী দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে অধ্যয়নরত, উৎসাহী ও সক্রিয় শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্যক্রমটি চলবে ৪ মাস ব্যাপী। এই কার্যক্রমের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ নভেম্বর থেকে এবং আবেদন করা যাবে ৭ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত। আগামী ১৫ ডিসেম্বর, ২০১৭ তারিখে ঢাকায় শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ব্র্যান্ড অ্যাম্বাসেডররা কাজ করবে স্যামসাং-এর উদ্ভাবনী গবেষক, স্যামসাং থিংক- ট্যাংক হিসেবে। তারা স্যামসাং এর কারখানা পরিদর্শনের অনন্য সুযোগ পাবে এবং স্যামসাং এর পক্ষ থেকে একটি সনদ পাবে।
স্যামসাং বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইয়ুন বলেন, “বাংলাদেশে স্যামসাং এজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্যক্রম ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। জ্ঞান অর্জন, সেরা বন্ধন তৈরি এবং নিজেদের সৃজনশীতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের জন্য নতুন উদ্ভাবন নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি অনন্য সুযোগ।”
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.facebook.com/samsungebangladesh অথবা www.facebook.com/samsungemobilebangladesh। স্যামসাং ইলেকট্রনিক্স কো: লি: সম্পর্কে-
অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কো: লি: বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার করছে। কোম্পানিটি টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে।

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.