ভোটের জন্য পেছাচ্ছে এসএসসি ও সমমানের ২ পরীক্ষা



ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে বৈঠক করেছে ইসি সচিবালয়। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোটের তারিখ নির্ধারণের জন্য ২৪ ও ২৫ তারিখের পরীক্ষা পেছানো হচ্ছে।
নির্বাচন কমিশনের অনুরোধে এ পরীক্ষা দুটো মার্চে পরিবর্তন করে নেবে শিক্ষা বোর্ড। এতে শুধু ঢাকা বোর্ডেই পরীক্ষাসূচিতে পরিবর্তন আসবে, অন্য বোর্ডে নয়। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও তিন বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে এ বৈঠক হয়। ঢাকা উত্তর সিটির মেয়রের শূন্য পদ এবং উত্তর-দক্ষিণের ৩৬ টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ফেব্রুয়ারির মধ্যে ভোটের কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সচিব বলেন, ২৪ ও ২৫ ফেব্রুয়ারির পরীক্ষা পেছাতে কোনো অসুবিধা রয়েছে কিনা জানতে চেয়েছি আমরা। বোর্ড প্রধানরা জানিয়েছে-পেছাতে কোনো অসুবিধা হবে না। তফসিল ঘোষণার পর মার্চে এ দুটি পরীক্ষা পেছাতে সম্মত তারা।
তিনি জানান, ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি ও মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা রয়েছে। কমিশন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোটের তারিখ নির্ধারণ করবে। এ লক্ষ্যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। ভোট আয়োজনে কোনো আইনি জটিলতা নেই। সব ধরনের জটিলতা পেরিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ নির্বাচনের জন্য অনুরোধ করেছে। সেক্ষেত্রে ২৪ ফেব্রুয়ারির পরে সুবিধানজনক সময়ে ভোটের তারিখ রেখে নির্বাচন করা হবে বলেও জানান ইসি সচিব।
ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করতে হয়, শিক্ষকরা দায়িত্বে থাকে। বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করবে কমিশন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভোট শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। এজন্যে ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারির যে কোনো দিন ভোটের তারিখ রাখা হবে বলে জানান সচিব।
হেলালুদ্দীন আহমদ জানান, তফসিল ঘোষণার আগেই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর-দক্ষিণের নির্বাচনী এলাকায় সব ধরনের আগাম পোস্টার ও প্রচারণামূলক সরিয়ে নেওয়ার জন্যও নির্দেশনা দেবে কমিশন

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.