ময়মনসিংহে চলছে গণিত উৎসব
ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করা হয়।
অধ্যাপক মাহফুজুল বারী বলেন, এই ধরনের আয়োজন বাংলাদেশের নতুন প্রজন্মকে গণিতমুখী করছে। গণিতের ভয়কে দূর করছে।
গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত বলে জানান ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ১০টা থেকে শুরু হয়েছে সোয়া ঘণ্টার পরীক্ষা। ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনার জেলার মোট এক হাজার শিক্ষার্থী গণিত উৎসবে অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় বিজয়ীরা জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে গণিত উৎসবে পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছেন প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা।

No comments