সফলতার গল্প ০৪
সেশন: ২০১৭-১৮
গল্প-০৪
.ছাত্র হিসাবে খারাপ ছিলাম না ৷ পঞ্চম থেকে দশম পর্যন্ত ফার্স্ট ছিলাম, অষ্টম শ্রেণী ব্যতীত ৷ ভাবছিলাম SSC তে স্বর্ণ পাবো কিন্তু পাইলাম ৪.৭৫৷ অনেক কষ্টে লোকজন ধরে আম্মু খুলনা ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করাল ৷ না পড়ার ইচ্ছাই ফেল করতে করতে ফার্স্ট ইয়ার পার করলাম ৷ প্রি টেষ্টেও ফেল খাইলাম ৷ এইসব দেখে আম্মু চাইল কলেজ স্যারদের কাছে আমাকে পড়াতে কিন্তু স্যাররা আমাকে পড়াতে রাজি হল না ৷অনেক অনুরোধের পর স্যাররা রাজি হল পড়াতে কিন্তু পদার্থ পড়ানোর সময় দিল রাত দশটা আর গণিত দিল ভোর পাচটায় ৷ শুরু করলাম পড়া গণিতে সমস্যা হতো না সমস্যা হতো পদার্থে কেননা স্যারের বাসা ছিল আমার বাসা থেকে ১৫ কি.মি. দূরে , পড়ে আমার বাসায় আসতে রাত ১২ টা বেজে যেত ৷ রাতে গাড়ি পেতাম না অনেক দিন হেটে চলে আসতাম ২-৩ কি.মি.৷
আব্বু আর আম্মুর অনুপ্রেরণায় নিজে পড়া শুরু করলাম ৷ রাতে ঘুমানো বন্ধ করে দিলাম ৷ খেলে ঘুম আসে খাওয়াও কমায় দিলাম। ৩ ঘন্টার বেশী ঘুমাতাম না ৷ ফোন ব্যবহার করা বাদ দিলাম ৷ দুই বছর যত ফাকি দিছিলাম তার ঘাটতি ৩ মাসে কভার করার চেষ্টা করলাম ৷ অনেক টা কভার করছিলাম আশাও করছিলাম প্লাস পাবো আর তাইতো গিয়ে ভর্তি হলাম উদ্ভাসে স্বপ্ন ছোয়ার জন্য কিন্তু তা আর হলো না কারন HSC তে পেলাম ৪.৮৩৷ ঢাবিতে পরীক্ষা দিলাম হলো না রাবিতে দিলাম হলো না, কোনোভাবে BSRMSTU তে অপেক্ষামান তালিকায় নাম আসল ৷ অনেক ভার্সিটিতে পরীক্ষা দিলাম হলো না ৷ আব্বু আম্মু দেখলাম এতেই খুশি ৷ BSRMSTU তে ACCE তে ভর্তি হওয়ার সুযোগ পালাম ৷ চলে আসলাম গোপালগঞ্জ ৷
কিছুদিন পর দেখলাম রাবিতে দ্বিতীয় বার দেয়া যাবে ৷ ভার্সিটি ছেড়ে ঢাকায় গেলাম আম্মু আবার উদ্ভাসে ভর্তি হতে বলল ৷ হলাম ৷ এক ফুফুর বাসায় উঠলাম কিন্তু ফুফু একমাস পর নামায় দিল ৷ মেসে উঠলাম কিন্তু সেখানে পড়তে পারতাম না ৷ পালিয়ে খুলনায় চলে আসলাম আম্মু কিছু বলল না বরং সাহায্য করল ৷ শুরু করলাম সহ্যহীন পড়া ৷
১৮-১৯ পড়া ৷ আমার কষ্ট দেখে আম্মু আব্বুর কাছে কাদত আর আব্বু বলত তুমি ভার্সিটিতে ফিরে যাও ৷ রাবি আমার লাগবে না তুমি বেচে থাকো ৷ আমি কারওর কথা পাত্তা দিলাম না ৷ শরীরের ওজন হইল ৪৭ কে.জি.৷ তাও আমি পিছু হটি নি ৷ টার্গেট নিলাম সব ভার্সিটি ৷ বিছানা বাদ দিয়ে ফ্লোরে ঘুমানো দিলাম ৷ আর ফলে আল্লাহর রহমতে এইবার জাবি(A), রাবি(H,C), খুবি(A), HSTU(B,D,F), JUST(A,C), BSRMSTU(A) তে মেরিটে সহ
SUST(B1) তে Waiting এ থেকে চান্স পেয়েছি৷
.
© আব্দুল্লাহ আল মামুন
খুলনা বিশ্ববিদ্যালয়


No comments